1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার

সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশের উদ্যোগে পুঠিয়ায় উপজেলা হাসপাতালের জলাবদ্ধতা নিরসন

  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন , বিশেষ প্রতিনিধি: দীর্ঘদিন ধরে নালা ভরাট হয়ে থাকায় রাজশাহীর পুঠিয়া উপজেলা হাসপাতালে জলাবদ্ধতার সমস্যা দেখা দিয়েছিল। হাসপাতালের অভ্যন্তরীণ বিভিন্ন স্থানে জমে থাকা পলি ও প্রতিবন্ধকতার কারণে রোগী, স্বজন ও কর্মরত স্বাস্থ্যকর্মীরা চরম ভোগান্তির শিকার হন। এ প্রেক্ষাপটে আজ (সোমবার) দিনভর উপজেলা হাসপাতাল প্রাঙ্গণে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশের উদ্দোগ, সার্বিক তদারকি ও সময়োপযোগী পদক্ষেপের ফলে হাসপাতালের নালায় জমে থাকা পলি অপসারণ করে জলাবদ্ধতা নিরসন করা সম্ভব হয়। স্থানীয় জনগণও এ কাজে সক্রিয়ভাবে সহযোগিতা করেন।Open photo

শিবু দাশ সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, “জনসাধারণের সহযোগিতা ছাড়া এ ধরনের উদ্যোগ সফল হয় না। হাসপাতাল রোগীদের চিকিৎসা সেবার মূল কেন্দ্র,এখানে কোনো ধরনের ভোগান্তি যাতে না হয় সে বিষয়েই মূলত আমাদের এই পদক্ষেপ।”

স্থানীয় সুধীজনরা জানান, সরকারি একজন দায়িত্বশীল কর্মকর্তার সরাসরি উদ্যোগ ও মনোযোগের কারণে বহুদিনের একটি বড় সমস্যা আজ সমাধান হলো। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের গণমুখী পদক্ষেপ অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট