1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সর্বশেষ:
পত্নীতলায় পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার কালীগঞ্জে তিনদিন ব্যাপী ‘ভূমিসেবা মেলার’ পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠিত রানীনগরে বজ্রপাতে তিন জনের মর্মান্তিক মৃত্যু নওগাঁ জেলা পুলিশ এর উদ্যোগে এক মাসে হারিয়ে যাওয়া ৬৬টি মোবাইল ফোন উদ্ধার ঈদুল আজহা উপলক্ষে ৮ দিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দর সরকার শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে : এমপি চাঁদ বাঘায় গ্রাম আদালত সচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা প্রনয়ন কর্মশালা অনুষ্ঠিত পত্নীতলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন শিবগঞ্জে ঈদে পশুর চামড়া সংরক্ষণ শীর্ষক কর্মশালা শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণ শুরু

সরকার শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে : এমপি চাঁদ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি : “শিক্ষাই জাতির মেরুদন্ড। প্রাথমিক স্তরেই শিশুদের ভিত গড়ে দিতে হবে। শিক্ষকদের আন্তরিকতা ও দায়িত্বশীলতাই পারে একটি বিদ্যালয়কে এগিয়ে নিতে। সরকার শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে।” প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন, রাজশাহী-৬(চারঘাট-বাঘা)আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। বৃহসপতিবার (২১-০৫-২০২৬) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে মত বিনিময় সভায় তিনি আরো বলেন, শিক্ষকদের অন্যায় কাজ থেকে দুরে থাকতে হবে। শিক্ষার মান উন্নত করুন। কোন কাজের প্রয়োজন হলে আমাকে বলবেন,আমিই এগিয়ে যাবো,তবুও স্কুল ফাঁকি দিবেননা। সময় মতো স্কুলে না আসলে ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান কোন বৈষম্য দেখতে চাননা। বাংলাদেশ মাথা উঁচু করে দাড়াতে পারে সে কাজই করবে সরকার।

সভায়, শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, ঝরে পড়া রোধ, মিড-ডে মিল, বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন এবং নতুন কারিকুলাম বাস্তবায়ন ও বিদ্যালয়ের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়। প্রধান শিক্ষকরাও তাদের বিভিন্ন সমস্যা ও প্রস্তাবনা তুলে ধরেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) শাম্মী আক্তার। বক্তব্যকালে ইউএনও বলেন, “শিক্ষকদের যেকোনো সমস্যা উপজেলা প্রশাসন দ্রæত সমাধানের চেষ্টা করবে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সবাইকে একসাথে কাজ করতে হবে।”

প্রধান শিক্ষক তাসমিরি তামবিন লাবনীর সঞ্চালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা শিক্ষা অফিসার মীর মামুনুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,অফিসার ইনচার্জ(ওসি) সেরাজুল হক,বাঘা উপজেলা বিএনপির আহŸায়ক ফকরুল হাসান বাবলু, নাটোর পল্লী বিদুৎ সমিতি-২ এর পরিচালক, অবসরপ্রাপ্ত শিক্ষক তাজ মোহাম্মদ আশরাফুল ইসলাম,রাজশাহী জেলা ছাত্র দলের আহŸায়ক এসএম সালা উদ্দীন শামীম সরকার,প্রাথমিক শিক্ষক সমিতির আহŸায়ক আব্দুল হামিদ,প্রধান শিক্ষক আনোয়ারুল হক। উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট