
মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার: "মাদককে না বলি সুন্দর বাংলাদেশ গড়ি"—এই স্লোগানকে সামনে রেখে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী দিবা-রাত্রি মিনি বার ফুটবল টুর্নামেন্ট সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় বালীগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে ১৬টি দলের অংশগ্রহণে নকআউট পর্বের এই টুর্নামেন্ট শুরু হয়।
সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ হিমেল খানের সভাপতিত্বে এবং কালীগঞ্জ পৌর ছাত্রদলের ৫ নম্বর ওয়ার্ড সভাপতি শুভ রবি দাসের সঞ্চালনায় টুর্নামেন্টটি পরিচালিত হয়।
টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোঃ লুৎফর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ খালেকুজ্জামান (বাবলু)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
মোঃ ইব্রাহিম প্রধান — সদস্য সচিব, কালীগঞ্জ পৌর বিএনপি।
মোঃ সালাউদ্দিন আহমেদ — আহ্বায়ক কমিটির সদস্য, কালীগঞ্জ পৌর বিএনপি।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক মোঃ মাজহারুল ইসলাম (বিপ্লব)। এছাড়াও উপস্থিত ছিলেন যুবনেতা নুরু, স্বেচ্ছাসেবক নেতা আলম বাদশা এবং কালীগঞ্জ পৌর ছাত্রদলের ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আনাছ বিন হুসাইন।
সুমন, পাভেল ও হিমেলের পরিচালনায় এবং মোঃ সোলাইমান হোসেন ফ্লান্জির ধারাভাষ্যে টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখি হয় ‘ইনজুরি’ বনাম ‘বড়বাড়ি যুব সংঘ’। উত্তেজনাপূর্ণ ফাইনালে ‘বড়বাড়ি যুব সংঘ’ জয়লাভ করে। খেলা শেষে বিজয়ী দলের অধিনায়কের হাতে প্রথম পুরস্কার হিসেবে একটি ফ্রিজ এবং রানার্সআপ ‘ইনজুরি’ দলের অধিনায়কের হাতে এলইডি (LED) টেলিভিশন তুলে দেন অতিথিবৃন্দ।
সমাপনী বক্তব্যে টুর্নামেন্টের সভাপতি ও সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ হিমেল খান বলেন, "তারেক রহমান ও গাজীপুর-৫ আসনের নেতা এ কে এম ফজলুল হক মিলনের নির্দেশনায় কালীগঞ্জকে সম্পূর্ণ মাদকমুক্ত রাখতে আমাদের এই আয়োজন। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। আসুন, আমরা সবাই মাদককে 'না' বলি এবং সুন্দর বাংলাদেশ গড়ে তুলি।"
তিনি টুর্নামেন্ট সফল করতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত উপস্থিত থাকা সকল দর্শক ও ক্রীড়ামোদীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর