নাজিম হাসান: শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, মেলবন্ধন ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় রাখার ওপর গুরুত্বারোপ করে রাজশাহীর পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন বলেছেন, সাবেক বলে কোনো কথা নেই, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্ক অটুট থাকলে তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে।
আজ শুক্রবার সকালে মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এমজিএইচএস ক্রিকেট টুর্নামেন্ট-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংসদ সদস্য মিলন বলেন, দেশের যুব ও ছাত্রসমাজকে আধুনিক, দক্ষ ও কর্মমুখী জনশক্তিতে পরিণত করতে সরকার কাজ করছে। তিনি উল্লেখ করেন, বর্তমান প্রেক্ষাপটে তরুণদের মেধা, মননশীলতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। এ লক্ষ্যে খেলাধুলা, সুস্থ বিনোদন এবং সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই।
মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিদ্যালয়ের ২০২২ ও ২০২৪ ব্যাচের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএম লিমন। এছাড়াও বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর