স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী,পাবনা: জাতীয় সংসদ সদস্য নির্বাচনের বাকী আজ বাদে দু’দিন। নির্বাচনকে সামনে রেখে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া)আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ছুটছেন নির্বাচনী এলাকার বিভিন্ন শহর, গ্রাম ও পাড়া-মহল্লায়। প্রার্থীর পাশাপাশি বসে নেই দলের নেতাকর্মি ও সমর্থকরা। এবারের নির্বাচনে দলের প্রার্থীকে নির্বাচিত করতে নেতাকর্মি ও সমর্থকদের নানা মুখি নির্বাচনী প্রচারণা চোখে পড়ার মতোই। ঈশ্বরদী ও আটঘরিয়ায় এবার দাড়িপাল্লা প্রতীকের শুরুর দিক থেকে শেষ মুহূর্র্তে বিশাল মিছিল ও সভা করা অব্যাহত রয়েছে । গতকাল রবিবার আটঘরিয়ায় বিশাল মিছিল বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
নির্ধারিত সময়ের আগ থেকে বিভিন্ন এলাকার নেতাকর্মি ও সমর্থকরা আটঘরিয়ায় সমবেত হতে থাকে। ফলে খানেকটা যানজটের সৃস্টি হয় আটঘরিয়াসহ প্রধান সড়কটিতে। আটঘরিয়া বাজার থেকে বের করা হয় হয় দাড়িপাল্লার বিশাল মিছিল। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দেবোত্তর বাজারে এসে একসভায় সমবেত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে দাড়িপাল্লার প্রার্থী জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, এবারের নির্বাচনে সারাদেশের মতো পাবনা-৪ আসনের সর্বস্থরের জনগনের মধ্যে একটাই স্লোগান আকাশে-বাতাশে ভাসছে তা হলো সকল দল দেখা শেষ দাড়িপাল্লার বাংলাদেশ। আমরা এ স্লোগানের সম্মান রাখবো। আমাদের স্পষ্ট কথা জামায়াতে ইসলাম দেশ পরিচালনার সুযোগ পেলে দেশের মানুষ স্বাধীনভাবে নিরাপত্তার সাথে নিজের বাড়িতে ঘুমানোর ব্যবস্থা করবো। কোন প্রকার হয়রানি মূলক মামলা বা হামলার কোন ধরণের ঘটনা ঘটবেনা। আমরা মানুষের ঘর বানাতে চাই, কারো ঘর ভাংতে চাইনা। আমরা সবাইকে বন্ধু হিসেবে গ্রহন করবো, শত্রু হিসেবে নয়। রাজনৈতিক মতপার্থক্য গণতান্ত্রের সুন্দর্য, সেই সুন্দর্যকে সাথে নিয়ে বন্ধুত্ব করবো সকলের সাথে।
তিনি আরো বলেন, আমরা রাজীনিতর ময়দানে কিলাকিলি বন্ধ করে কোলাকুলির সংস্কৃতি চালু করতে চাই। আমরা ব্যবসায়ীদের নিরাপত্তার সাথে ব্যবসার গ্যারান্টি দিতে চাই। চাঁদার সংস্কৃতি চিরতরে কবর দিতে চাই। আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চাই। আমরা চাঁদাবাজ, দূর্নিতী, দুঃশাসন মুক্ত বাংলাদেশ গড়তে চাই। আমরা জনগনের হাতেই বাংলাদেশের চাবি রাখতে চাই। আর কোন ফ্যাসিবাদ যেন মাথাচারা দিয়ে উঠতে না পারে সে জন্যই দাড়িপাল্লায় ভোট চাই। ১১ দলের পক্ষে যদি আপনারা ভোট দেন, তবে আপনাদের স্লোগানকে সম্মান দিয়ে বলছি, বাংলাদেশ বেকার, দূর্নিতী, চাঁদাবাজ, দুঃশাসন মুক্ত হবে ইনশাল্লাহ। আমরা জুলাইয়ের রক্তের সম্মান জানিয়ে বাংলাদেশকে ঢেলে সাজাতে চাই। আমরা ঈশ্বরদী-আটঘরিয়ার সর্বস্থর সাজাতে চাই উন্নয়নে। মানবতার কল্যানে আমরা কাজ করতে চাই। রাজনীতিতে দূর্নিতী ও তেলবাজি আমরা চিরতরে বন্ধ করতে চাই।
অধ্যাপক আবু তালেব মন্ডল আরো বলেন, ছাত্র-জনতা অতীতেও বুক চিতিয়ে নিজেদের অধিকার আদায়ের জন্য লড়াই করেছে, আগামীতেও সেই অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যেতে প্রস্তুত। তাই চব্বিশের গণ অভ্যার্থনকে বিফলে যেতে দেবোনা আমরা। আমাদের লড়াই ফ্যাসিবাদ ও চাঁদাবাজদের বিরুদ্ধে। ফ্যাসিবাদ পুরোনো বা নতুন হোক তাদের অস্থিত্ব থাকাকালীন আমাদের লড়াই চলবে। কিশোর, তরুণ ও যুবক ধর্ম-বর্ণ নির্বিশেষে এমন একটি দেশ ড়গতে চাই, যেখানে সবাই শান্তিত নিশ্বাস নিতে পারবে। চাঁদাবাজ ও দখলবাজমুক্ত সমাজ গড়ে তুলতে আল্লাহর আইন ও সৎ লোকের শাসনের কোনো বিকল্প নেই। এবারের নির্বাচনে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে বিজয়ী করে সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে মূলে আপনারাই। যে দল দুনিয়া ও আখেরাতের কল্যাণের জন্য কাজ করবে তাদের আপনারা ভোট দিন। যারা আখেরাতের কোনও কল্যাণ করতে চায় না, করে নাই এবং যারা আখেরাত সম্পর্কে বেখেয়াল তাদের প্রত্যাখ্যান করেন।
আটঘরিয়া উপজেলা জামায়াতের আয়োজনে বিশাল মিছিল ও সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মালৈানসা নকিবুল্লহ এর সভাপতিকত্ব আটঘরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও জামায়াত নেতা ডক্টর নুরুজ্জামান প্রাং,গোলাম আযম,সাইদুল ইসলাম,গোলাম রব্বানী খান,মাসুদুর রহমান মাসুমসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। ।।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর