1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সর্বশেষ:
ঈশ্বরদীতে লাগামহীন চুরি বৃদ্ধিতে অতিষ্ঠ জনজীবন, পুলিশ সুপার ও ওসির জরুরি হস্তক্ষেপ কামনা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু মজুরি কমিশন বাস্তবায়নসহ তিনদফা আন্দোলনে রাজশাহী চিনিকল শ্রমিকেরা শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মের সংবাদ প্রকাশের পর তদন্তে  কর্তৃপক্ষ বাগমারায় তেল সংকটের গুঞ্জন, পাম্পগুলোতে উপচে পড়া ভিড় ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধাণ ‍হুরার বিরুদ্ধে মানছেনা নিয়ম নীতি ‘তানোরের বিদ্যালয় গুলো থেকে ঝরে পড়া, বাল্যবিবাহ ও শিশু শ্রমমুক্ত উপজেলা ঘোষণা বাঘা জাদুঘরে জুলাই গণঅভ্যুত্থান” বিষয়ের উপর স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা  নির্বিবাদ জীবনের আড়ালে নৈতিক পতন: একটি দার্শনিক, মনস্তাত্ত্বিক ও সমাজতাত্ত্বিক মূল্যায়ন লালপুরে মাটি খোকোদের অত্যাচারে সচল বৈদ্যুতিক খুটি ঝুঁকিপূর্ণ, ২ ইট ভাটা মালিকের নামে মামলা 

সড়ক দুর্ঘটনায় রাজশাহীর সাংবাদিক সুজাউদ্দিন ছোটন আহত

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৬৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ জিয়াউল কবীর, (স্টাফ রিপোর্টার): রাজশাহীর পরিচিত মুখ ও সিনিয়র সাংবাদিক সুজা উদ্দিন ছোটন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসকের পরামর্শে বর্তমানে এক মাসের জন্য বাসায় বেড রেস্টে রয়েছেন। দুর্ঘটনায় তার বাম পা ভেঙে যায়। শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে পেশাগত দায়িত্ব শেষে বাসায় ফেরার পথে রাজশাহী শহরের ফায়ার সার্ভিস মোড়ে হঠাৎ একটি সাদা রঙের মাইক্রোবাস তার মোটরসাইকেলে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে মারাত্মক আহত হন।

আহত ছোটন অভিযোগ করে বলেন, “ড্রাইভার হয়তো মদ্যপ ছিল, নয়তো এটি ছিল পূর্বপরিকল্পিত হত্যাচেষ্টা। আমি শুধু আহত হইনি, আমার নিরাপত্তাও আজ প্রশ্নবিদ্ধ।” ঘটনার পরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকরা জানান, তার পায়ের হাঁটুর নিচে হাড় ভেঙে গেছে এবং তাকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। “সুজা উদ্দিন ছোটন একজন সৎ ও সাহসী সাংবাদিক এবং দীর্ঘদিন যাবৎ এটিএন বাংলায় টিভি চ্যানেলে রাজশাহীর দায়িত্ব পালন করে দুর্নীতি ও অসঙ্গতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন। তার প্রতি এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতার উপর সরাসরি চপেটাঘাত।”বলে রাজশাহীর বিজ্ঞ মহল মত ব্যক্ত করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট