1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সংবাদ সম্মেলন ঃ রাসিকের অচলাবস্থা নিরসনে সচিব অপসারণ ও স্থায়ী প্রশাসক নিয়োগের দাবি, অন্যথায় উন্নয়নকাজ বন্ধের হুঁশিয়ারি - দৈনিক সবুজ নগর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সর্বশেষ:
সারিয়াকান্দিতে এডহক কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণে জটিলতা, প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত মহেড়া ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা: চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা আলী হোসেন খান খোকনের আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি-কে মির্জাপুর ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা বাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতাদের রাজশাহীতে ৪.১৯ কোটি টাকায় উত্তরবঙ্গের প্রথম পরিবেশবান্ধব ‘গ্রীন বিল্ডিং’ নির্মাণ শুরু রাজশাহীতে সাহরা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-এর প্রথম ধাপ শুরু ভাল মানুষ ও ভালো রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব: তৌহিদ আক্তার পান্না বাঘায় জননী ক্লিনিকে নবজাতকের মৃত্যু: ডাক্তার-নার্স ও চিকিৎসা পদ্ধতি তদন্তের দাবি কুষ্টিয়ায় পার্কে বসে একসঙ্গে বিষ খেলেন পরকীয়া প্রেমিক-প্রেমিকা সেতুর দাবিতে হেঁটে দেশ ভ্রমণে ৭০ বছরের বাবা ও উদ্যোক্তা ছেলে

সংবাদ সম্মেলন ঃ রাসিকের অচলাবস্থা নিরসনে সচিব অপসারণ ও স্থায়ী প্রশাসক নিয়োগের দাবি, অন্যথায় উন্নয়নকাজ বন্ধের হুঁশিয়ারি

  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ২০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) চলমান অনিয়ম ও সেবায় অচলাবস্থার অভিযোগ তুলে স্থায়ী প্রশাসক নিয়োগ ও সচিব মোছা. রুমানা আফরোজের অপসারণের দাবি জানিয়েছেন ঠিকাদার ও সেবাগ্রহীতা প্রতিনিধিরা। রোববার সকালে নগরীর শাহ ডাইন কমিউনিটি সেন্টারে রাজশাহী সচেতন নাগরিক সমাজ ও রাসিক ঠিকাদারদের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

লিখিত বক্তব্য পাঠ করেন নাগরিক সমাজের নেতা মো. তরিকুল কালাম স্বপন। উপস্থিত ছিলেন ঠিকাদার ইয়াহিয়া খান মিলু, গাজী সালাহউদ্দিন, সারওয়ার জাহান, হাফিজুল ইসলাম আপেল, বেলাল খানসহ আরও অনেকে।

No description available.

বক্তারা অভিযোগ করেন, সচিব রুমানা আফরোজ দায়িত্ব নেয়ার পর থেকে দুর্ব্যবহার, প্রশাসনিক জটিলতা ও বিল জটিলতা চরমে পৌঁছেছে। এতে রাজশাহীর চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি থমকে গেছে। ট্রাফিক জট, নাগরিক সেবায় ভোগান্তি এবং আর্থিক ক্ষতিরও উল্লেখ করেন তারা।

একজন ঠিকাদার বলেন, “৭৯ কোটি টাকার প্রকল্পে মাত্র ১২ কোটি টাকা পেয়েছি। বিল না পেয়ে কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছি।” অন্যজন জানান, সময়মতো বিল পরিশোধ না হওয়ায় বিদ্যুৎ বিভাগ রাসিককে জরিমানা করেছে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবিগুলো মানা না হলে ২৩ জুলাই থেকে সব উন্নয়নকাজ বন্ধ রাখা হবে এবং ২৭ জুলাই সিটি ভবনের সামনে মানববন্ধন করা হবে। তারা বলেন, “রাজশাহীবাসীর স্বার্থে আমরা সরকার ও সংশ্লিষ্ট মহলের দ্রুত কার্যকর হস্তক্ষেপ কামনা করছি।

No description available.#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট