1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শ্রীকৃষ্ণের জন্মতিথী পালনে বাঘায় শোভাযাত্রা,আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

শ্রীকৃষ্ণের জন্মতিথী পালনে বাঘায় শোভাযাত্রা,আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাঘা (রাজশাহী) প্রতিনিধি……………………………………………………

সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের মতে দুষ্টের দমন, শিষ্টের পালন এবং ধর্ম রক্ষার লক্ষ্যে মহাবতার ভগবান রূপে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ। সেই উপলক্ষে প্রতিবছর শ্রীকৃষ্ণের জন্মতিথিতে পালন করা হয় জন্মাষ্টমী। বুধবার ( সেপ্টেম্বর) বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ বাঘা উপজেলা শাখার আয়োজনে মঙ্গল প্রদীপ প্রজ্জলন করে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করা হয়।

পরে উপজেলার নারায়নপুর কেন্দ্রীয় মন্দির থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নারায়নপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ বাঘা উপজেলা শাখার সভাপতি সুজিত কুমার পান্ডে বাকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অপূর্ব কুমার সাহার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শারমিন আখতার, সহকারী কমিশনার (ভুমি) মোঃ জুয়েল আহম্মেদ, বাঘার কৃতি সন্তান সহকারী জজ সুমন কর্মকার, ওসি (তদন্ত) সবুজ রানা, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ মনিগ্রাম ইউনিয়ন শাখার সভাপতি শ্রীকৃষ্ণ প্রামানিক, রাম গোপাল সাহা প্রমুখ।

মোবাইল ফোনে যুক্ত হয়ে বক্তব্য দেন বাঘা কৃতি সন্তান ও যুগ্ন সচিব রথিন্দ্রনাথ দত্ত । উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের নেতারা। আলোচনা শেষে ভক্তদের মাঝে প্রসাদ ও হতদরিদ্রদের চাউল বিতরন করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট