1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শ্যামনগর থানা অফিসার ইনচার্জ (ওসি)-এর সঙ্গে উপজেলা জিএসএ-র সৌজন্য সাক্ষাৎ - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সর্বশেষ:
ভোলাহাটে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বর্ণাঢ্য র‍্যালি বাগমারায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর করুণ মৃত্যু বদরগঞ্জে কিশোরের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা প্রধান শিক্ষক কামরুজ্জামানের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত তরুণ্যের দীপ্ত অঙ্গীকারে সাতক্ষীরায় যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন টাইব্রেকারে পবাকে হারিয়ে জেলা প্রশাসক কাপের ফাইনালে মোহনপুর বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত নওগাঁর পোরশায় নজরুল বর্ষ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন

শ্যামনগর থানা অফিসার ইনচার্জ (ওসি)-এর সঙ্গে উপজেলা জিএসএ-র সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ১৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ সাতক্ষীরা প্রতিনিধিঃ শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাফিউল ইসলাম পাঠোয়ারী,এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন গণসংহতি আন্দোলন জিএসএ, শ্যামনগর উপজেলা শাখার নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের জাতীয় পরিষদের সদস্য ও সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ আলফাত হোসেন, শ্যামনগর উপজেলা শাখার আহ্বায়ক জিএম মাহফুজ, সদস্য সচিব মোঃ মনিরুল ইসলামসহ উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ। সাক্ষাৎকালে শ্যামনগরের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও অপরাধ দমনে প্রশাসনের কার্যক্রম, সামাজিক সম্প্রীতি, জননিরাপত্তা এবং সাধারণ মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে মতবিনিময় হয়।

গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, একটি নিরাপদ, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক সমাজ গড়ে তুলতে রাজনৈতিক দল, প্রশাসন এবং সচেতন নাগরিকদের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি এবং দেশবিরোধী যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি, আইনের শাসন প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা এবং রাজনৈতিক ভিন্নমত প্রকাশের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

নেতৃবৃন্দ আরও আশা প্রকাশ করেন যে, শ্যামনগর থানা জনগণের আস্থা ও সহযোগিতাকে গুরুত্ব দিয়ে নিরপেক্ষতা, পেশাদারিত্ব এবং আইনানুগ দায়িত্ব পালনের মাধ্যমে শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট