1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার

শ্যামনগরে বিশ্ব পানি দিবস ২০২৪ উপলক্ষে শিশুদের অভিনীত নাটক মঞ্চস্থ 

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ১৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# শ্যামনগর প্রতিনিধি…………………………………………………….

#শ্যামনগর উপজেলার শ্যামনগর পৌরসভার বাদাঘাটা গ্রামে ২৪ মার্চ রোজ রবিবার বিকাল তিনটায় নাটক প্রদর্শনী অনুষ্ঠান শুরু হয়। “মানুষের দোষে প্রকৃতি রোষে” শীর্ষক নাটকটি স্থানীয় গোপালপুর শিশু বিকাশ কেন্দ্র এর শিশু, শিশু ফোরাম, তৃণমূল সাংবাদিক দলের শিশুদের দ্বারা অভিনীত হয়েছে।

একশনএইড বাংলাদেশ এর সহযোগীতায় স্থাণীয় নারীদের সংগঠন বাদাঘাটা স্বাবলম্বি নারী দল ,গোপালপুর স্বাবলম্বি নারী দল ও মাহমুদপুর স্বাবলম্বি নারী দল আয়োজনে উক্ত অনুষ্টানে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ নারী, শিশু কিশোর সহ তিন শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

নাটকটি মাধ্যমে মানুষ কর্তৃক প্রকৃতি ও প্রতিবেশ এর ক্ষতি ও এর ফলে নানাবিধ দুযোগ এবং জলবায়ু পরিবর্তন ও পানির সংকট মোকাবিলা স্থানীয় জনগোষ্ঠির করনীয় নিয়ে আলোকপাত করা হয়। নদী জলাশয় দখল দূষণের জন্য কিছু লোভী ও সংকীর্ণ মানসিকতার মানুষ জড়িত। আমাদের পরবর্তী প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদ গুলোর প্রতি দায়িত্বশীল আচরণ করতে হবে।

উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন জনাব সিরাজুল ইসলাম ইউপি সদস্য, জনাব আইয়ুব আলী ইউপি সদস্য, মুকুল হোসেন,বিশিষ্ট সাংবাদিক, মোহাম্মদ মোসলেহ উদ্দিন লস্কর, পোগ্রাম ম্যানেজার,একশনএইড বাংলাদেশ। অনুষ্টান ও নাটকটির নির্দেশনা ও তত্ববধানে ছিলেন একশনএইড বাংলাদেশ এর জাহিদুল ইসলাম, মোমিনুর রহমান ও মনিরা পারভিন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট