1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শীতবস্ত্র বিতরণের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের হাতে ৪’শ কম্বল তুলে দেয় আশা - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

শীতবস্ত্র বিতরণের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের হাতে ৪’শ কম্বল তুলে দেয় আশা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ৩৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা……………………………………………………….

চাঁপাইনবাবগঞ্জ জেলার উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও দরিদ্র ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের নিকট ৪০০ খানা শীত বস্ত্র (কম্বল) হস্তন্তর করা হয়। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের দপ্তরে জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের হাতে ৪’শ কম্বল তুলে দেন আশা চাঁপাইনবাবগঞ্জের ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ ফজলে রাব্বি।

এসময় উপস্থিত ছিলেন, আশার সিনিয়র রিজিওনাল ম্যানেজার আবু হেনা মোস্তফা রউফ, ব্র্যাঞ্চ ম্যানেজার আদম আলী, আমানুল্লাহ ও গোলাম মোস্তফা। বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা আশা প্রতি বছর জেলা প্রশাসনের মাধ্যমে শীত মৌসুমে জেলার অসহায় ও দরিদ্র মানুষদের সহায়তা হিসেবে কম্বল দিয়ে থাকে।

জেলা প্রশাসক বলেন, এটি একটি ভালো উদ্যোগ। সরকারের পাশাপাশি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থাও মানবতার দিকে হাত বাড়িয়ে দিয়েছে, এধরনের সামাজিক কার্যক্রমের প্রশংসা করেন তিনি। পাশাপাশি এ ধরণের কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য পরামর্শ দেন।

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট