
রবিবার (১৫ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক, জেলা ও দায়রা জজ মইনুল হাসান ইউসুফ রনি জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মাসুদ রানা শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের আড়গাড়াহাট কাশিয়াবাড়ি গ্রামের মৃত কুতুব উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় কাশিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) রবিউল হক দোলন মামলার বিবরণ দিয়ে জানান, ২০২৪ সালের ৪ জানুয়ারি কাশিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে ওই চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন দপ্তরি মাসুদ রানা। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয়রা টের পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করেন, তবে অভিযুক্ত মাসুদ রানা পালিয়ে যান।
এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সোহেল রানা তদন্ত শেষে একই বছরের ৩১ জুলাই মাসুদ রানাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আজ আদালত এই শিশু ধর্ষণচেষ্টা মামলায় কারাদণ্ড ঘোষণা করেন।#
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা প্রেরিত
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর