প্রিন্ট এর তারিখঃ মে ১৮, ২০২৬, ১২:০১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৭, ২০২৬, ৩:০৩ পি.এম
শিবগঞ্জ সীমান্ত থেকে অর্ধগলিত বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিখোঁজের এক সপ্তাহ পর মো.শওকত আলী (৩৬)নামে এক বাংলাদেশী গরুর রাখালের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শওকত আলী শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর ঠুঁঠাপাড়ার মৃত মিজানের ছেলে। রবিবার রাত দুইটার দিকে পরিবারের পক্ষ থেকে গোপনে দাফন করার সময় শিবগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মৃত ব্যক্তির বাড়িতে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘটনাটি নিশ্চিত করে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মতিউর রহমান জনান শনিবার বিকালে চা্ঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের পদ্মা নদীতে ওই এলাকার জেলেরা শওকাতের লাশ দেখতে পেয়ে উদ্ধার চরে ডাঙ্গায় রেখে তার পরিবারকে খবর দেয়। তার আত্মীয়রা সংবাদ পেয়ে লাশ নিয়ে গিয়ে দাফনের সময় পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
নিহতের স্বজনরা জানান,গত ৯ মে অন্যদের সঙ্গে গরু আনার জন্য ভারতের দিকে যান শওকত আলী। সহযোগিরা ফিরে এলেও নিখোঁজ ছিলেন তিনি। তবে স্থানীয়দের দাবি গরু নিয়ে ফেরার সময় বিএসএফ হত্যা করে শওকতের মরদেহ নদীতে ফেলে দিয়েছে। এরআগেও এমন ঘটনা ঘটিয়েছে বিএসএফ।
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়েন অধিনায়ক অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন,মরদেহ ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর কারণ বলা যাবে না। ঘটনাটি তদন্তে বিজিবি কাজ করছে বলেও জানান তিনি।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর