প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৬, ৩:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৯, ২০২৬, ৩:৫৫ পি.এম
শিবগঞ্জ বিপুল পরিমান নেশা জাতীয় সিরাপ সহ পাথর ভর্তি ভারতীয় ট্রাক জব্দ করেছে বিজিবি

# শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা ঃ শিবগঞ্জে পাথরভর্তি ভারতীয় ট্রাকসহ বিপুল পরিমান ভারতীয় নেশা জাতীয় সিরাপ জব্দ করেছে ৫৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা।
বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম কিবরিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, গোপন সংবাদের ভিত্তিতে ৫৯ব্যাটালিয়নের সহকারী।পরিচালক শেখ মনোয়ার।হোসেনের নেতৃত্বে সোনামসজিদ বিওপির বিজিবির একটি চৌকস দল ১৮ এপ্রিল শনিবার রাত১১টার দিকে ১৮৫/২ এস নং পিলার। এলাকার পিরেজপুর গ্রামের মক্কা স্কেলের পশ্চিমে আলম ট্টের্ডাসের পার্কিং স্টোনে পাথরভর্তি ভারতীয় ট্রাক ( wb65 d 8924)তল্লাশী করে করে ৫৯৩৫ বোতলESkupdx ও faridyl নেশা জাতীয় ভারতীয় সিরাপ বস্তা থেকে উদ্ধার করে। এ সময় ট্রাকের চালক পলাতক থাকায় আটক করা সমৃবব হয়নি।তবে পাতরভর্তি ট্রাক সহ উদ্ধার কৃত সিরাপের ব্যাপারে বিজিবির পক্ষ থেকে আইনী।ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য য গত তিন মাসে ১০৫৩৫ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার করা হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর