প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৬, ১০:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৫, ২০২৬, ১:৪৯ পি.এম
শিবগঞ্জ কৃষক সেজে ৫ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ধরল পুলিশ

বিশেষ প্রতিনিধি, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) :ছদ্দবেশে কৃষক সেজে এক মামলায় সাজাপ্রাপ্ত ও চার মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামীকে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। গ্রেফতার কৃত আসামী হলো শাহাবাজপুর ইউনিয়নের উপর-চকপাড়া গ্রামের মোঃ শফিকুল আলমের ছেলে শাহ আলম।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাঃ হুমায়ুন কবির জানান,গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ১৫ মার্চ সকাল সোয়া নয়টায় এস আই পিয়ারুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল কৃষক সেজে শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর গ্রামের পশ্চিমে একটি আম বাগান থেকে শাহাআলমে গ্রেফতার করা হয়। সে চারটি জি আর মামলার ওয়ারেন্টভুক্ত ও একটি জি আর মামলার সাজাপ্রাপ্ত আসামী এবং দীর্ঘ দিন যাবত পলাতক ছিল।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর