
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষার জন্য ৫৭৫টি এনএস১/আইজিজি/আইজিএম কিট প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সংসদ সদস্য ড. কেরামত আলীর পক্ষ থেকে এসব পরীক্ষা সামগ্রী স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজির আহমেদের হাতে ডেঙ্গু পরীক্ষার এসব কিট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবগঞ্জ পৌরসভার সেক্রেটারি আব্দুর রউফ।
কিট হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শিবগঞ্জ পৌর নায়েবে আমির আজিত মাহমুদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টদের মতে, স্থানীয় পর্যায়ে জনস্বাস্থ্য সুরক্ষা, ক্রমবর্ধমান ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধ এবং সাধারণ মানুষের বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষা নিশ্চিত করতে এটি একটি ইতিবাচক উদ্যোগ। ডেঙ্গু মোকাবেলায় সরকারি ব্যবস্থার পাশাপাশি এ ধরণের উদ্যোগ ও জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি বলে জানান স্বাস্থ্য বিশেষজ্ঞরা।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর