1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জ উপজেলা বাসিকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক এমপি অধ্যাপক শাজাহান মিঞা - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
সম্প্রীতি-সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি: ফজলুল হক মিলন এমপি পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযান: ১৬০ বোতল ভারতীয় কফ সিরাপ উদ্ধার বাঘায় নিরাপত্তার মধ্যে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব, মণ্ডপে মণ্ডপে ভক্তদের ঢল বোমা আতঙ্কের মধ্যেও শেষ দিনে কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে মানুষের ঢল শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন রূপসায় নবাগত ইউএনও রিফাতুল ইসলামের সঙ্গে সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মতবিনিময় বাধা দেওয়ায় শিবগঞ্জে সাড়ে ৯ কোটি টাকার ড্রেন নির্মাণ বন্ধ, চরম দুর্ভোগে হাজারো মানুষ শিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা: আহত ১, ৩ চোরাকারবারি গ্রেপ্তার কালীগঞ্জের তুমুলিয়া ইউনিয়নে ইতিহাস: প্রথম নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিখা বেগম বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন তাহেরপুর

শিবগঞ্জ উপজেলা বাসিকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক এমপি অধ্যাপক শাজাহান মিঞা

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ২৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

#  শিবগঞ্জ থেকে আব্দুল বাতেন:

সাবেক এমপি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক শাজাহান মিয়া পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে শিবগঞ্জ উপজেলাবাসী সহ দেশ-বিদেশে অবস্থানরত সর্বস্তরের জনসাধারণকে অগ্রিম পবিত্র ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

এক বিবৃতিতে বিএনপি নেতা সাবেক এমপি অধ্যাপক শাজাহান মিয়া বলেন, ‘মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে আসে পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।

তিনি বলেন, ঈদ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। পবিত্র ঈদুল ফিতরে সৌহার্দ্য-সম্প্রীতি আর ভ্রাতৃত্বের মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক প্রতিটি মানুষের হৃদয়। ঈদ সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, সমৃদ্ধিও ভ্রাতৃত্ব। প্রতি বছর ঈদ আমাদের জীবনের সব আনন্দ, ও কল্যাণের বার্তা নিয়ে আসে।পবিত্র ঈদুল ফিতরের মহিমায় উদ্ভাসিত হয়ে উঠুক সকল মুসলিম উম্মার জীবন। পবিত্র ঈদুল ফিতরের এই আনন্দময় দিনে মানুষে মানুষে প্রীতি ও বন্ধনের মাধ্যমে হিংসা, বিদ্বেষ ভূলে প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়া।

তিনি আরো বলেন, সৌদি-আরবের পাশাপাশি সারা বাংলাদেশে উদযাপিত হবে মুসলিমদের বৃহত্তম এই উৎসব। সারা বিশ্বের মুসলমান এ দিনটি পালন করেন একটি খুশির উৎসব হিসেবে। এছাড়া একমাস রমজানের রোজা পালনের মধ্যদিয়ে যে শিক্ষা অর্জন করেছি তা যদি সমাজ-রাষ্ট্র তথা মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারি তাহলেই কল্যাণ। ঈদের দিনটি ধনী-গরিব, আশরাফ-আতরাফ নির্বিশেষে সবাইকে এক কাতারে দাঁড় করায়। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে সবার মাঝে, গ্রামগঞ্জে, সারা বাংলায়, সারা বিশ্বে। এ দিন সকল শ্রেণিপেশার মানুষ ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন। ঈদ সবার মধ্যে গড়ে তুলে সৌহার্দ, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ইসলামের মর্মার্থ ও অন্তর্নিহিত তাৎপর্য মানবতার মুক্তির দিশারি হিসেবে দিকে দিকে ছড়িয়ে পড়ুক। শান্তি আর সৌহার্দে ভরে উঠুক বিশ্ব।

এদিক থেকে ঈদ কেবল আনন্দের বার্তাই নিয়ে আসে না, উদ্ভাসিত হয় ইসলামের সাম্যের এক বড় পরিচয়ে। পবিত্র ঈদুল ফিতর সকলের জীবনে বয়ে আনুক সুখ শান্তি ও আনন্দের বার্তা এই প্রত্যাশা করি। সবাইকে জানান অগ্রিম “ঈদ মোবারক।”#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট