1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার

শিবগঞ্জ উপজেলার শাহবাজপুরে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রিপিস, চাদর জব্দ

  • প্রকাশের সময় : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ৩২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আরাফাত হোসেন, শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি……………………………………….

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত এলাকায় বিপুল পরিমান ভারতীয় শাড়ি, থ্রিপিস চাদর আটক করেছে বিজিবি’র সদস্যরা। গতকাল রাতে অভিযান চালিয়ে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের ভেহিক্যাল স্ক্যানার রাস্তার উপর যানবাহন তল্লাশী করে একটি ট্রাক আটক করে।

এদিকে আজ সকাল ৯ টার দিকে বিজিবি, ম্যাজিস্ট্রেট, পুলিশ, কাস্টমস কর্মকর্তার সম্মুখে আটককৃত ট্রাকটি তল্লাশী করে এ সময় ২১০ বস্তা চায়না ক্লে পাউডার এর নিচে ভারতীয় ৬০৬ পিস শাড়ি, ৬৩৬ পিস থ্রিপিস, ৩১ পিস ওড়না এবং ১৬৩৫ পিস শাল চাদর জব্দ করা হয়। আজ, (৮ নভেম্বর) বুধবার দুপুরে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন, ৫৯ বিজিবি’র রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া।

তিনি বলেন, গোয়েন্দা সূত্রে আমরা জানতে পারি উক্ত একালা দিয়ে চোরাচালান হওয়ার সম্ভাবনা রয়েছে। এ পরিপেক্ষিতে বিজিবি’র একটি চৌকশ টহল দল তল্লাশি শুরু করে এ সময় উক্ত ট্রাকটিকে সংকেত প্রদান করলে ট্রাকটি ফেলে চালক দ্রুত পালিয়ে যায়। গোলাম কিবরিয়া আরও বলেন, অস্ত্র, গোলাবারুদ, মাদক এবং চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। আটককৃত মালামাল চাঁপানবাবগঞ্জ কাস্টমে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট