# আরাফাত হোসেন, শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি..........................................
শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের অন্তর্গত তেলকুপিতে চুলার আগুনে পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ২০ তারিখ রাতে ০৯:৫০ মিনিট নাগাদ মোঃ মামলোত ইসলামের বাড়িতে আগুন লাগলে এলাকাবাসী ধুঁয়া দেখা মাত্রই বিভিন্ন ভাবে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আলোর পথে স্বেচ্ছাসেবী সংগঠনের কোষাধ্যক্ষ, মোঃ ডালিম হোসেন জানান, আমরা প্রাথমিক পর্যায়ে ফায়ার সার্ভিস স্টেশন, শিবগঞ্জে জানাই কিন্তু তাদের আসার আগেই আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। উপজেলা নিবার্হী অফিসার মোঃ উজ্জল হোসেন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিঃ মোঃ আরিফুল ইসলামকে জানালে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে টিন, খাদ্য, বস্ত্র ও অন্যান্য আর্থিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
মোহাম্মদ নিজামুল হক (রানা), চেয়ারম্যান ০২ নং শাহবাজপুর ইউনিয়ন পরিষদ বিশেষ কাজে বাইরে থাকায় ওয়ার্ড সদস্য মোহাঃ কাসেদ আলীকে প্রাথমিক পর্যায়ে পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। মোঃ কাদেরী কিবরিয়া,স্টেশন অফিসার (ভারঃ) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন শিবগঞ্জের নেতৃত্বে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন শিবগঞ্জ ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে সক্ষম হয়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর