1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
সর্বশেষ:
না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন ২৬ ও ২৭ অক্টোবর সাংস্কৃতিক আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রুহুল কবির রিজভীর সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সম্পাদক স্থায়ী বহিষ্কার বাঘায় ৪৭ বোতল নিষিদ্ধ ইস্কাফ সিরাপসহ নারী মাদক কারবারি গ্রেফতার, স্বামী পলাতক দুর্গাপূজা ঘিরে ৩ স্তরের নিরাপত্তা ও সাইবার নজরদারি বাড়াল এসআরবি-৬ পোরশায় শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করলেন ১৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল ইসলাম নাচোলে দুর্গাপূজা উপলক্ষে দুঃস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি সানজিদা ইয়াসমিন তুলির শাড়ি বিতরণ শ্যামনগরে আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রূপসায় ‘লোক কৃষ্টি’ সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন

শিবগঞ্জে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৩৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ আব্দুল বাতেন, শিবগঞ্জ থেকে: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মানববন্ধন হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে শিবগঞ্জ ডাকবাংলোর সামনে এ কর্মসূচির আয়োজন করে শিবগঞ্জ সাংবাদিক সমাজ ও সচেতন নাগরিকবৃন্দ।

প্রায় দেড় ঘণ্টা ধরে চলা কর্মসূচিতে শিবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বারিউল ইসলামের সভাপতিত্বে ও বাসসের জেলা সংবাদদাতা শরিফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি একেএস রোকন, শিবগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক আমিনুল হক সোনা, শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আহবায়ক ফরহাদ আলী, বাংলাদেশ প্রেসক্লাবের শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি সেতাউর রহমান, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাংবাদিক ফয়সাল আজম অপু, শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইমরান আলি, শিবগঞ্জ গৌড় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শামসুন্নাহার সোহানা, সদস্য শহিদুল ইসলাম রনি, সুজনের শিবগঞ্জ পৌর কমিটির সহ-সম্পাদক মাসুম বাঙ্গালী, শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজউদ্দৌলা, ডা. মুরাদ ও শ্রমিক ফেডারেশন নেতা আল আমিনসহ অন্যরা।

বক্তারা বলেন, প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে। এটি শুধুমাত্র একজন সাংবাদিককে হত্যা নয় বরং পুরো গণমাধ্যমের উপর আঘাতের শামিল। নির্যাতিত নিপীড়িত মানুষের কথা বলার কারণে আজ তাদের গলা কেটে হত্যা করা হচ্ছে। কিন্তু গলা কেটে সাংবাদিকদের কণ্ঠরোধ করা যাবে না বলে হুশিয়ারি দেন বক্তারা। শিগগির সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি তুহিন হত্যার বিচার নিষ্পত্তির দাবি জানানো হয় মানববন্ধনে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট