প্রিন্ট এর তারিখঃ মে ১৮, ২০২৬, ১০:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৮, ২০২৬, ১:৫৯ পি.এম
শিবগঞ্জে ভুটভুটির ধাক্কায় শিশুর মৃত্যু

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা ঃশিবগঞ্জে ভুটভুটির(কুত্তা গাড়ী)ধাক্কায় সাজিদ হাসান(৭) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত সাজিদ হাসান শিবগঞ্জ উপজেলর মোবারকপুর।ইউনিয়নের লাহাপুর গ্রামের মোঃ সহিদুল ইসলামের ছেলে। ঘটনাটি ঘটেছে ১৭ মে রবিবার সন্ধ্যায় ধোপপুকুর এলাকায়।
প্রত্যক্ষ দর্শী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে রবিবার (১৭ মে) সন্ধ্যা ৬ টার দিকে ধোপপুকুর এলাকায় অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করার সময় একটি ইঞ্জিনচালিত চার চাকার ভুটভুটি তাকে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় পড়ে গুরুতর আহত হয়।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক (মাহমুদ মিয়া) ঘটনাটি নিশ্চিত করে জানান পরে গাড়িটি ইউনিয়ন পরিষদে আটক করা হয়েছে।
এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর