
প্রতীকী ছবি
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী পিস্তল, চার রাউন্ড গুলি ও দুইটি ম্যাগাজিন উদ্ধার করেছে বিশেষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর (এসআরবি/র্যাব) সদস্যরা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ অক্টোবর রাতে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি চৌকস অভিযান দল শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের নামো চকপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে ১৪৫ নম্বর নামো চকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন একটি আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে:
বিদেশী পিস্তল: ১টি
গুলি: ৪ রাউন্ড
ম্যাগাজিন: ২টি
উদ্ধার করা আগ্নেয়াস্ত্র, গুলি ও ম্যাগাজিন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর