1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প - দৈনিক সবুজ নগর
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সর্বশেষ:
ভোলার ১৪৫টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চরম অনিয়ম: অনুমোদন ও বিশেষজ্ঞ ছাড়াই চলছে অপচিকিৎসা জলাবদ্ধতা নিরসনে ড্রেনের ময়লা আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক শিবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প শিবগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক ২ অভিযানে মাদক ও ট্রাকের টায়ার জব্দ কুষ্টিয়ায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন জনগণের আস্থার প্রতিদান দেবো: ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থ সাপাহারে গ্রাম পুলিশ রুবেল হকের ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা? ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২ সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা সুন্দরবনের পুনর্বাসিত দস্যুরা ফের অপরাধে: ৫৯ জনের আত্মসমর্পণ ও র‍্যাবের বিশেষ উদ্যোগ

শিবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিবগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের দীর্ঘ শাসনামলে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নির্বিঘ্নে নিজ বাড়িতে ঘুমাতে পারেননি। হাজার হাজার কর্মী কারাবরণ করেছেন, প্রায় পাঁচ হাজার নেতাকর্মীকে গুম করা হয়েছে এবং আন্দোলন দমনের অজুহাতে প্রায় ১৪শ মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছে। বিগত ১৭ বছরে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে বিএনপি নেতাকর্মীদের ওপর অমানবিক নির্যাতন চালানো হয়েছে, যা এখন উন্মোচিত হচ্ছে। জনগণের কঠোর আন্দোলনের মুখে ফ্যাসিস্ট সরকার দেশ ছাড়তে বাধ্য হয়েছে।

তিনি আরও বলেন, বিগত সরকার হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে বিলাসী জীবনযাপন করছে। বর্তমানে জনাব তারেক রহমান জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন এবং দেশের ১৮ কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। সেই ধারাবাহিকতায় আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে।

শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. মবিনুর রহমান মিঞার সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোহা. জাহিদুল ইসলাম (জাহিদ)-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

  • মো. গোলাম জাকারিয়া, আহ্বায়ক, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি

  • মো. রফিকুল ইসলাম, সদস্য সচিব, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি

  • মো. হায়াত উদ্দৌলা, যুগ্ম আহ্বায়ক, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি ও সদস্য সচিব, শিবগঞ্জ উপজেলা বিএনপি

  • মো. রফিকুল ইসলাম (টিপু), সিনিয়র যুগ্ম আহ্বায়ক, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি

  • মো. শরিফুল ইসলাম সারেফ, সদস্য, জেলা বিএনপি

  • মো. জিল্লুর রহমান, আহ্বায়ক, শিবগঞ্জ পৌর বিএনপি

  • মো. লিটিল বিশ্বাস, সদস্য সচিব, শিবগঞ্জ পৌর বিএনপি

  • মো. আহসান কবির টুটুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, শিবগঞ্জ পৌর বিএনপি

উদ্বোধনী অনুষ্ঠানে শিবগঞ্জ উপজেলা ও পৌর শাখা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট