
স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে সারা দেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জেও নানা আয়োজনে দিবসটি পালিত হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শিবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. সফিকুল ইসলামের সভাপতিত্বে এবং পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহা. আবুল বাসারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. আশরাফুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মো. তোসিকুল আলম এবং শিবগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব মো. আলমগীর কবির জুয়েল।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মো. আশরাফুল হক বলেন, "জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি স্বর্ণ উজ্জ্বল অধ্যায়। এ দিবসের চেতনা ধারণ করে দেশের গণতন্ত্র, জনগণের মৌলিক অধিকার ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"
বিশেষ অতিথির বক্তব্যে মো. তোসিকুল আলম বলেন, "৭ নভেম্বরের বিপ্লব আমাদের ঐক্য, সাহস ও গণতান্ত্রিক চেতনার শিক্ষা দেয়। দলের সর্বস্তরের নেতাকর্মীদের সুসংগঠিত থেকে জনগণের পাশে দাঁড়াতে হবে।"
অপর বিশেষ অতিথি মো. আলমগীর কবির জুয়েল সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়ে বলেন, "গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে বিএনপি নেতাকর্মীদের সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।"
সভাপতির বক্তব্যে আলহাজ্ব মো. সফিকুল ইসলাম বলেন, "জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মূল প্রেরণা হলো জাতীয় ঐক্য। এই চেতনাকে সামনে রেখে শিবগঞ্জের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনকে আরও সুসংগঠিত করা হবে।"
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ডা. মোহাম্মদ নাহিদুজ্জামান (সুমন), শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সারোয়ার জাহান সেন্টু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাইনুল ইসলাম মুকুল, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম, সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী এবং সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সাইমা রহমান।
এছাড়াও শিবগঞ্জের বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক আলোচনা সভায় অংশ নেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর