প্রিন্ট এর তারিখঃ মার্চ ১০, ২০২৬, ২:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৮, ২০২৬, ৩:০২ পি.এম
শিবগঞ্জে বাড়িতে হামলা-লুটপাট ও ককটেল বিস্ফারণের ঘটনার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

বিশেষ প্রতিনিধি, শিবগঞ্জ( চাঁপাইনবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা চালিয়ে লুটপাট ও ককটেল বিস্ফোরণের অভিযোগ এনে বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। রোববার বিকেলে জেলার শিবগঞ্জের পারদিলালপুর পূর্বপাড়া এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য আসমাউল হুসনা।
তিনি জানান, সম্প্রতি প্রতিপক্ষের লোকজন তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বাড়িঘরে লুটপাট করা হয়। এছাড়া প্রাণনাশের হুমকি দেয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তাজকেরা বেগম, মোজাম্মেল হক, শহিদুল ইসলামসহ অন্যরা।
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর