প্রিন্ট এর তারিখঃ জুন ২০, ২০২৬, ৩:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৮, ২০২৬, ২:১৮ পি.এম
শিবগঞ্জে পুলিশের অভিযানে ভারত থেকে চোরাই পথে বিপুল পরিমাণ গাড়ির যন্ত্রাংশ উদ্ধার , আটক ১

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতাঃ শিবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ভারত থেকে চোরাই পথে আসা বিপুল পরিমাণ গাড়ির যন্ত্রাংশ উদ্ধার সহ একজনকে আটক করেছে পুলিশ। ১৬জুন মঙ্গলবার রাতে শিবগঞ্জ উপজেলার কানসাটের শাপলা সিনেমা হল সংলগ্ন সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসে অভিযান চালিয়ে এসব যন্ত্রাংশ উদ্ধার করা হয়। পরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কয়ালাবাড়ী এলাকায় আরও তিনটি গুদামে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ যন্ত্রাংশ উদ্ধার করা হয় এবং একজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলো শাহাবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামের আয়নসল হকের ছেলে সোহেল রানা(২৫)।
স্থানীয়রা জানান, চোরাই পথে বারত থেকে দেশে আনা এসব যন্ত্রাংশ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যশোর, পঞ্চগড়সহ দেশের বিভিন্ন স্থানে পাঠানোর প্রস্তুতি চলছিল। এ সময় পুলিশ অভিযান চালিয়ে সেগুলো উদ্ধার করে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মতিউর রহমান জানান রাতে উদ্ধারকৃত মালামালগুলো থানায় আনা হয়েছে। বর্তমানে গোছানো ও গণনার কাজ চলছে। আটককৃত ব্যক্তিকে থানা হাজতখানায় রাখা হয়েছে।মামলার প্রস্তুতি চলছে। বিস্তারিত পরে জানানো হবে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার গৌতম বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানা পুলিশ প্রথমে কানসাটের সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসে অভিযান চালিয়ে ভারত থেকে চোরাইপথে আসা বিপুল পরিমাণ গাড়ির যন্ত্রাংশ উদ্ধার করেছে পরবর্তীতে কয়লাবাড়ী এলাকায় তিনটি গুদামে অভিযান চালিয়ে আরও যন্ত্রাংশ উদ্ধার এবং একজনকে আটক করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় যারা চোরা চালান এবং কালোবাজারি সাথে জড়িত তাদের সকলকে আইনের আওতায় আনা হবে। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। #
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর