1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সর্বশেষ:
লালপুরে স্বামীর উপর অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা কবি ‘মোল্লা সালেহ’এর প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’ তাহেরপুরে শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম যুদ্ধের প্রভাবে তেল সংকটের আতঙ্ক, সোনামসজিদ বন্দরে বিজিবির কড়া নজরদারি রাষ্ট্র, নাগরিক অধিকার ও বলপ্রয়োগের সংস্কৃতি: একটি সংকটময় বাস্তবতা বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী

শিবগঞ্জে পণ্যবাহী ট্রাকে পেট্রোলবোমা হামলা

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ৬৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

শিবগঞ্জ প্রতিনিধি……………………………………………………..

সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা একটি পণ্যবাহী ট্রাকে পেট্রোলবোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার পরে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের মুসলিমপুর ট্রাক টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আচমকা দুর্বৃত্তরা ট্রাকটিতে পেট্রোলবোমা নিক্ষেপ করলে বাদামের বস্তায় আগুন লাগে। ট্রাক চালক আতঙ্কিত হয়ে নিয়ন্ত্রণ হারালে সামনের দিকের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। ঘটনার সময় অর্ধশত আমদানি পণ্যবাহী ট্রাক সড়কে আটকে যায়। এ তথ্য নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন।

তিনি বলেন, আমদানি পণ্যবাহী ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপ করার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। পেট্রোলবোমার আগুনে বাদামের কয়েকটি বস্তা পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। বাদামবাহী এ ট্রাকটি চট্রগ্রামের উদ্দেশে যাচ্ছিল।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট