প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১০, ২০২৬, ১২:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৯, ২০২৬, ২:০১ পি.এম
শিবগঞ্জে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপ্তি

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলায় দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপ্তি হয়েছে। ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ১০ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা-২০২৬-এর অংশ হিসেবে এই মেলার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে 'উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি' প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে মেলায় শিক্ষার্থীদের উদ্ভাবিত বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রদর্শনী দেখানো হয়।
উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা তৌফিক আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদিন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শাহিন আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা তৌফিক আজিজ বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা ও প্রযুক্তি বিষয়ে আগ্রহ বাড়াতে এবং উদ্ভাবনী মনোভাব গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে।
মেলায় রোবটিক্স, সোলার সিস্টেম, বায়োটেকনোলজি, এনভায়রনমেন্টাল সায়েন্সসহ বিভিন্ন বিষয়ের প্রদর্শণী হয়।
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর