প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৩, ২০২৬, ৯:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৩, ২০২৬, ১০:৫১ এ.এম
শিবগঞ্জে জামায়াত প্রার্থী ড.মেরামত আলি বেসরকারী ভাবে নির্বাচিত

বিশেষ প্রতিনিধ, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) :গতকাল বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে ৪৪ হাজার ৩৭৮ ভোট বেশী পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট সংখ্যা হলো ২ লাখ ৬ হাজার ৮৯৩। তার নিকটতম বি এন পির মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকে অধ্যাপক শাহজাহান আলি পেয়েছেন ১ লাখ ৬২ হাজার ৫১৫ ভোট। ১৩ ফেব্রুয়ারী রাত তিনটার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা রিটার্নিং অফিসার মোঃ শাহাদাত হোসেন মাসুদ এ ফলাফল ঘোষণা করেন।
উল্লেখ্য যে ৪৩চাঁপাইনবাবগঞ্জ ১ শিবগঞ্জ আসনে মোট ভোটার সংখ্যা ৫লাখ ১৮১ জন।কেন্দ্র হলে ১৫৯টি। বৈধ ভোট সংখ্যা ৩ লাখ ৭৩ হাজার ৭৫৭টি। বাতিল ভোট হলো৯ হাজার ৬২৮। মোট প্রদত্ত ভোট সংখ্যা ৩ লাখ ৮৩ হাজার ৩৮৫। প্রদত্ত।ভোটের শতকরা হার ৭৬.৬৫%।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর