1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার

শিবগঞ্জে গৌড় শিবগঞ্জ ম্যাংগো সিটির ৩য় প্রতিষ্ঠা বার্ষিকা পালিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ২৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

রায়হান আলী, শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি…………………………………………

বৃক্ষ রোপণ, এতিমদের মাঝে খাবার বিতরণ ও আলোচনা সভার মাধ্যমে শিবগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন গৌড় শিবগঞ্জ ম্যাংগো সিটির ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শিবগঞ্জ একাডেমীর মোড়ে এতিমখানায় এ কর্মসূচী পালন করা হয়।

কর্মসূচীর শুরুতেই গৌড় শিবগঞ্জ ম্যাংগো সিটির প্রধান উপদেষ্টা নবজাতক ও শিশু বিশেষাজ্ঞ ডা:মাহফুজ রায়হান এতিমখানায় নিজস্ব জমিতে বৃক্ষরোপন করেন। অত:পর এতিম খানা চত্বরে গৌড় শিবগঞ্জ ম্যাংগো সিটির প্রতিষ্ঠাতা আলমগীর জয়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা: মাহফুজ রায়হান বলেন আমাদের প্রত্যেকের উচিত নিজস্ব গন্ডি থেকে এতিমদেরকে সাহায্য করার মাধ্যমে তাদেরকে মানুষ হওয়ার সুযোগ প্রদান করা। যা আলমগীর জয় পালন করে সমাজে গুরুত্বপূর্ন ভূমিকা রেখেছে।

তিনি আরো বলেন আলমগীর জয়ের এ ধরনের কাজে তার পাশে থেকে সাধ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এ সময় আরো উপস্থিত ছিলেন দশ ভাইয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, ডেলটা মেডিকেল সেন্টারের পরিচালক জাহিদুল ইসলাম, দৈনিক ইত্তেফাকের শিবগঞ্জ সংবাদাদাতা সফিকুল ইসলাম, শিবগঞ্জ গৌড় প্রেস ক্লাবের সভাপতি মাইনুল ইসলাম লাল্টু ও সাধারণ সম্পাদক শামসুন্নাহার সোহানা, শিবগঞ্জ এতিম খানার সুপার হাবিবুর রহমান, রানা ওষুধ ঘরের পরিচালক সাইফুল ইসলাম রানা সহ বিভিন্ন মিডিয়া কর্মী, শিক্ষক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এছাড়া গ্রুপের এডমিন মোস্তফা আলী, এহতেশাম শুভ, সাকিম খাঁন, আবদুল্লাহ আল আরিফ উপস্থিত ছিলেন। শিবগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা নবীবুর রহমানের দোয়া পরিচালনা ও আলোচনা শেষে ৩৫জন এতিমদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট