1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
পত্নীতলায় বিশ্ব পরিবেশ দিবস পালিত  যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন রানীশংকৈলের কামাল আনোয়ার  রাজশাহীতে বিশ্বপরিবেশ দিবস পালিত সামাজিক অবক্ষয় ও নৈতিক পুনর্জাগরণ: একটি জাতির দায়বদ্ধতা তানোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৭ গরু ও ২ বুনো শিয়ালের মৃত্যু, বিদ্যুৎ বিভাগের অবহেলার অভিযোগ, ক্ষতিপূরণের দাবি ‎বিশ্ব পরিবেশ দিবসে শ্যামনগরে ব্যতিক্রমী বৃক্ষ পদযাত্রা ও পরিবেশ রক্ষার শপথ ‎ বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারকে হামলা চেষ্টা ও ঘুষ দাবির অভিযোগ , প্রকৌশলীর অস্বীকার চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু বাঘায় জলাশয়ে দেওয়া বিষে প্রাণ গেল ৩০ হাঁসের  গোমস্তাপুর সীমান্তে ২৮ বাংলাদেশিকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ বিএসএফ

শিবগঞ্জে গণমাধ্যমকর্মীদের সঙ্গে অধ্যাপক শাহজাহান মিঞা’র  চায়ের আড্ডা

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ আব্দুল বাতেন, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ চায়ের আড্ডায় মিলিত হয়েছেন আলহাজ্ব অধ্যাপক মো. শাহজাহান মিঞা। সোমবার (২৪ নভেম্বর ২০২৫) বিকাল ৪টায় শিবগঞ্জের দ্যা ফরেস্ট ক্যাফে-তে অনুষ্ঠিত এই অনানুষ্ঠানিক আড্ডায় স্থানীয় রাজনৈতিক প্রেক্ষাপট, দলীয় কার্যক্রম, গণমাধ্যমের ভূমিকা এবং এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়।

আড্ডায় আরও উপস্থিত ছিলেন, আলহাজ্ব আশরাফুল হক, আহবায়ক, শিবগঞ্জ উপজেলা বিএনপি তসিফুল আলম, সদস্য সচিব, শিবগঞ্জ উপজেলা বিএনপি আলহাজ্ব সোফিকুল ইসলাম, আহবায়ক, শিবগঞ্জ পৌর বিএনপি ডা. নাহিদুজ্জামান সুমন, যুগ্ম আহবায়ক, শিবগঞ্জ পৌর বিএনপি জেলার বিভিন্ন গণমাধ্যমের কর্মীরাও আলোচনায় অংশ নেন।

তারা সংবাদ পরিবেশন, তথ্যপ্রবাহ এবং স্থানীয় সমস্যাগুলো তুলে ধরার বিষয়ে বিভিন্ন মতামত শেয়ার করেন। সাংবাদিকদের ভূমিকা নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন নেতৃবৃন্দ এবং ভবিষ্যতে আরও সহযোগিতা ও ঘনিষ্ঠ যোগাযোগ বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলে এই চায়ের আড্ডা ইতিবাচক সম্পর্ক ও সমন্বয় বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট