প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৭, ২০২৬, ৯:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৬, ২০২৫, ৪:৫১ পি.এম
শিবগঞ্জে এক প্রেমিক যুগলকে আটক করেছে এলাকাবাসী

# শিবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক প্রেমিক যুগলকে আটক করেছে এলাকাবাসী। শনিবার (১৫ মার্চ) রাতে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তের রশিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আটককৃত প্রেমিক যুগল শাহবাজপুর ইউনিয়নের তের রশিয়ার-উত্তর মাথা গ্রামের দুই সন্তানের জননী ও আশরাফুল ইসলামের স্ত্রী সাবিনা (৩০) ও একই এলাকার দুরুল হোদার ছেলে এক সন্তানের জনক। আবু হায়াত (৩৫) দুইজনের প্রায় ৬/৭ বছর ধরে পরকিয়ায় জড়িত। তাদের পরকিয়ার বিষয় জানাজানি হলে প্রায় ৬ মাস আগে তাদের হাতেনাতে আটক করে এলাকায়। ওই সময় স্থানীয়রা সমাধান৷ করে তাদের সতর্ক করে দেয়। কিন্তু রবিবার সাবিনা বেগমের স্বামী ফজরের নামায আদায় করতে গেলে ফাঁকা বাড়ি পেয়ে প্রেমিক আবু হায়াত বাড়িতে ঢুকে যায়। নামাজ আদায় করে বাড়িতে এসে স্বামী আশরাফুল ইসলাম তাদের হাতেনাতে আটক করে বেঁধে রাখে।
এদিকে প্রেমিকা সাবিনা বেগম জানান, আবু হায়াত আমার সাথে জোর করে সস্পর্কে জড়ায়। তার সাথে আমার ১ বছর ধরে সম্পর্ক। অন্যদিকে, প্রেমিক আবু হায়াতের সাথে কথা বলার চেষ্টা করলে তিনি কোন কথা বলেননি।
এব্যাপারে স্বামী আশরাফুল ইসলাম অভিযোগ করে বলেন, আমি একজন দিনমজুর। ইটভাটায় কাজ করি। আমার দুটি সন্তান রয়েছে। সাবিনার সাথে আমার বিয়ে হয়েছে প্রায় ১২ বছর হলো। আমার স্ত্রীর চালচলন স্বভাবগত ভালো দেখছি না বেশ কিছু দিন থেকে। এর আগে তাদের দুইজনকে প্রায় ৬ মাস আছে আটক করা হয়েছিল। কিন্তু দু’টি সন্তানের কথা চিন্তা করে এলাকাবাসী সমাধান করে দেয় এবং তাদের সতর্ক করে।
এদিকে শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য গাজলুর রহমান জানান, রবিবার ভোরে তের রশিয়া উত্তর পাড়ায় পাশাপাশি বাড়িতে পরকিয়ার জেরে ছেল-মেয়েকে আটক করা হয়েছে। তাদের এই পরকিয়া দীর্ঘদিনের। এর আগে একবার তাদের সমাধান করে দেয়া হয়েছিল।
এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া সতত্যা নিশ্চিত করেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর