
মোহা: সফিকুল ইসলাম, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) বিশেষ প্রতিনিধি : শিবগঞ্জ উপজেলার মনাকষা হুমায়ূন রেজা উচ্চবিদ্যালযের ১৯৪৮ সাল থেকে শুরু করে ২০২৫ সাল পর্যন্ত এস এসসি ব্যাচের সাবেক শিক্ষার্থীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা ২০২৬ উদযাপন উপলক্ষে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে ২০ ফেব্রুয়ারী শুক্রবার সকাল নয় টায় হুমায়ুন রেজা উচ্চবিদ্যালয়ের মিলনায়তনে অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহা: সাহাব উদ্দিন জুয়েলের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। শতাধিক সাবেক শিক্ষার্থীদের উপস্থিতিতে আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে পানি উন্নয়ন বোর্ডের চাঁপাইনবাবঞ্জ জেলা শাখার সাবেক উপবিভাগীয় উপকৌশলী ও বিশিষ্ট ব্যবসায়ী মো: ময়েজ উদ্দিন গানাকে আহ্বায়ক ও মো: মানিক চাঁনকে সদস্য সচিব.ও মো: জিয়াউল হক মাস্টারকে কোষাধ্যক্ষ করে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

উল্লেখ্য যে আগামী ঈদুল আযহার পালনের তিনদিন পর হুমায়ুন রেজা উচ্চবিদ্যালয় চত্বরে হুমায়ুন রেজা উচ্চবিদ্যালয় স্থাপিত হওযার পর থেকে ২০২৫ সাল পর্যন্ত সকল এস এস সি ব্যাচের সাবেক শিক্ষার্থীদের নিয়ে ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা উপলক্ষে সভা শেষে সদস্য রেজিস্ট্রেশনের কাজ শুুরু হয়েছে। প্রথম সদস্য রেজিস্ট্রেশন করেছেন কমিটির আহ্বায়ক মো: ময়েজ উদ্দিন গানা।#