শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: পবিত্র ঈদুল-আজহা উপলক্ষে জবাইকৃত পশু কোরবানীর সময় পশুর চামড়া যথাযথভাবে ছাড়ানো এবং সংরক্ষণের লক্ষে লবণ দেয়া সংক্রান্ত এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনের হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদাৎ হোসেন ও ভেটেরিনারি সার্জন আবু ফেরদৌসসহ অন্যরা। প্রশিক্ষণে বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, কোরবানির পশু জবাই ইসলামী বিধান অনুযায়ী সম্পন্ন করতে হবে এবং চামড়া সংরক্ষণে সচেতনতা বাড়াতে হবে। সঠিকভাবে লবণ ব্যবহার ও সংরক্ষণ পদ্ধতি অনুসরণ করলে চামড়ার গুণগত মান বজায় থাকবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর