1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে আম সংগ্রহ শুরু হয়েছে, ফলন আশানুরুপ - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, ৪৭ মণ্ডপ পরিদর্শনে ইউএনও ও প্রশাসন অঘোষিত ফাইনালে আজ মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ মদিনায় হামলার দাবি ভিত্তিহীন ও মিথ্যা: হুথি বিদ্রোহী গত ৯ মাসে প্রধানমন্ত্রীকে নিয়ে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস সচিব সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী তারেক রহমান বাঘায় পদ্মায় অবৈধ বালু উত্তোলন: আলাইপুর-গোকুলপুর ঘাটে অভিযানে ২ জনের ২ লাখ টাকা জরিমানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বাঘায় হিমেলের গেঞ্জি বিতরণ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিক নির্দেশনা দেবহাটায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ স্বামী গ্রেপ্তার, পালালেন স্ত্রী

শিবগঞ্জে আম সংগ্রহ শুরু হয়েছে, ফলন আশানুরুপ

  • প্রকাশের সময় : শনিবার, ২১ মে, ২০২২
  • ৫০২ বার এই সংবাদটি পড়া হয়েছে

Table of Contents

# মো: আরাফাত হোসেন, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ থেকে………………

রাজশাহী বিভাগে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় আম সংগ্রহ শুরু হয়েছে। সকল প্রকার গুটি আম ১৩ মে, গোপালভোগ ২০ মে , লক্ষণভোগ/লখনা ২৫ মে, রানীপছন্দ ২৫ মে হিমসাগর/ক্ষিরসাপাত ২৮মে, ল্যাংড়া ০৬ জুন, আমরুপালি ১৫ জুন, ফজলি ১৫ জুল, আশ্বিনা ১০ জুলাই, বারী আম-৪ ১০ জুলাই, গৌড়মতি ১৫ জুলাই, ইলামতি ২০ আগস্ট আম পাড়ার তারিখ নির্ধারণ করা হয়েছে। নির্দিষ্ট আগে কেউ আম গাছ থেকে নামালে বা বাজারজাত করলে প্রশাসন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারে।

রাজশাহী জেলা প্রশাসন, রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শিবগঞ্জ উপজেলা প্রশাসন এ নির্দেশ জারি করেছে ।এতে করে আমচাষীরা তাদের উৎপাদিত আম সঠিকভাবে বাজারজাত করতে পারবে এবং নায্যমূল্যে বিক্রি করতে সহজ হবে।

সম্প্রতি কয়েক দফা কালবৈশাখী ঝড় হওয়ায় শিবগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ জেলার আমচাষীরা দারুন ক্ষতিগ্রস্থ হয়েছে।তারপরও যে পরিমাণ আম রয়েছে তা যদি সঠিক দামে বিক্রি করতে পারে তাহলে তাদেরকে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে না বলে আশা করা হচ্ছে।

দেশের একমাত্র উল্লেখযোগ্য পরিমাণ আম উৎপাদন হয় রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জে।এসব উৎপাদিত আমের সুনাম ও কদর বিশ্বজুড়ে।এ এলাকার সুমিষ্ট আম দেশের বিভিন্ন এলাকাসহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানী হয়ে থাকে।যা থেকে দেশ বিপুল পরিমাণ অর্থ আয় করে থাকে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট