প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৬, ২০২৬, ১০:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১১, ২০২৬, ২:১৪ পি.এম
শিবগঞ্জে অবৈধ পুকুর খননের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

মোহাঃ সফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, শিবগঞ্জ: শিবগঞ্জে অবৈধভাবে পুকুর খননের দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১১ জানুয়ারি বিকালের দিকে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের নরসিংহপুর ইংলিশ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌফিক আজিজ।
সূত্রে জানা যায়, ওই এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ মাটি কাটার ৮৮৮ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌফিক আজিজ বলেন, কৃষিজমি রক্ষা ও অবৈধ পুকুর খনন এবং মাটি উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর