
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে সার মজুদ করার অপরাধে এক সার ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লার দিয়াড় বাজারে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে সংশ্লিষ্ট দোকান থেকে ২৭ বস্তা ডিএপি (DAP) ও ১১ বস্তা টিএসপি (TSP) সার উদ্ধার করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম পারভেজ প্রিন্স (২১)। তিনি শ্যামপুর ইউনিয়নের কয়লার দিয়াড় গ্রামের মেহেরুল ইসলামের ছেলে।
অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ উম্মে সালমা রুমা। তিনি জানান, নির্দিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানে অবৈধভাবে সরকারি বা নির্ধারিত সার মজুদ রাখার প্রমাণ পাওয়ায় অভিযান চালিয়ে সার উদ্ধার করা হয় এবং ভ্রাম্যমাণ আদালত আইনের আওতায় অভিযুক্ত ব্যক্তিকে এ দণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কৃষকদের স্বার্থ রক্ষা, সারের বাজার স্থিতিশীল রাখা এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের ঝটিকা অভিযান অব্যাহত থাকবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর