প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৫, ২০২৬, ১১:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১০, ২০২৬, ৩:২৪ পি.এম
শিবগঞ্জে অবৈধভাবে পুকুর খননের দায়ে অর্থদন্ড

মোহাঃ সফিকুল ইসলাম, শিবগঞ্জ থেকে : শিবগঞ্জে ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননের দায়ে একজনকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (দুপুরে) শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ফতেপুর মৌজার দানিয়ালপুর এলাকার উত্তর অংশে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌফিক আজিজ।
সূত্রমতে, গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত ফসলি জমি কেটে অবৈধভাবে পুকুর খননের দায়ে ঘটনাস্থল থেকে অবৈধভাবে পুকুর খননের দায়ে জড়িত মো. নাহিদ ইসলামকে আটক করা হয় এবং
এক লাখ টাকা অর্থদণ্ড জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌফিক আজিজ জানান, কৃষিজমি রক্ষা ও অবৈধ মাটি খনন বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর