প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৩, ২০২৬, ২:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২, ২০২৬, ৪:২২ পি.এম
শিবগঞ্জের মনাকষায় বি এন পির নির্বাচনী পথসভা

মোহাঃ সফিকুল ইসলাম, শিবগঞ্জ( চাঁপাইনবাবগঞ্জ) : আসন্ন সংসদ নির্বাচন স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা এ নির্বাচন মুক্তিযুদ্ধের পক্ষে ও বিপক্ষের নির্বাচন। এ নির্বাচনে জামায়াত ইসলাম বিভিন্ন চক্রান্তের মাধ্যমে ইসলামের দোহাই দিয়ে সরল সহজ জনগণকে ধোকা দিয়ে ক্ষমতা দখল করে দেশের স্বাধীনতা বিলুপ্তির ষড়যন্ত্র করছে।
২ ফেব্রুয়ারি (সোমবার) বিকেলে হুমায়ুন রেজা উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্য চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ শাজাহান মিঞা আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতা রক্ষার্থে গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা ও মানুষের অধিকার রক্ষার লক্ষ্যে ধানের শীষ প্রতীকের বিকল্প নেই। আমরা একটি বসবাসযোগ্য ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে কোন প্রতিহিংসা ও সন্ত্রাস থাকবেনা। তাই আসুন ূলবল নির্বিশেষে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার্থে জামায়াতের জান্নাতের টিকিট বিক্রি করার বন্ধ করে ধানের শীষে ভোট দিয়ে জনগণের অধিকার রক্ষার সুযোগ দিন।

মনাকশা ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি সাইরন আলীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলার চেম্বার অফ কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদ, উপজেলা বিএনপির সদস্য সচিব তোসিকুল আলম, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আশরাফুল আলম রশিদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী শহীদ মিয়া, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ উপজেলা ও ইউনয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। পথসভায় মনাকশা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে হাজার হাজার মানুষ উপস্থিত হন এবং ধানের শীষ প্রতীকের প্রতি সমর্থন ব্যক্ত করেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর