প্রিন্ট এর তারিখঃ মে ২৩, ২০২৬, ১০:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৩, ২০২৬, ২:২৬ পি.এম
শিবগঞ্জের খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতাঃ পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।
২৩ মে (শনিবার) বেলা সাড়ে ১১টায় শিবগঞ্জ ধাইনগর ইউনিয়নের বিল ধানজিয়া হইতে ভোইশগাড়া পর্যন্ত ১৪৫০ মিটার প্রায় ১.৫ কিলোমিটার খাল পুনঃখননের মাধ্যমে তিনি এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বিএনপির নির্বাচনি ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতির অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জলাধার সংরক্ষণ, পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা তুলে ধরেন ড. সাইমুম পারভেজ। খাল পুনঃখনন উদ্বোধনের পর তিনি সেখানে কিছু চারা রোপন করেন।
এসময় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মতিউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মিজানুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আশরাফুল হক, পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব সফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব তোসিকুল আলম, পৌর বিএনপির সদস্য সচিব আলমগীর কবির জুয়েলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর