
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর শাহমখদুম এলাকায় অভিযান চালিয়ে ৫৩ দশমিক ১ লিটার পরিত্যক্ত দেশীয় চোলাই মদ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)।
বুধবার (২৬ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা ও অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি অপারেশন দল এই পদক্ষেপ নেয়। বুধবার সকাল ৬টা ১০ মিনিটের দিকে শাহমখদুম থানাধীন নওদাপাড়া এলাকার ‘মেসার্স ছন্দা ফিলিং স্টেশন’ সংলগ্ন বাইপাস সড়কে অভিযান চালানো হয়। অভিযানে ঢাকাগামী মহাসড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় ৫৩.১ লিটার দেশীয় চোলাই মদ জব্দ করা হয়।
উদ্ধারকৃত চোলাই মদের মালিক বা এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
র্যাব জানায়, জব্দকৃত চোলাই মদ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরি (জিডি) মূলে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানায় হস্তান্তর করা হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর