
নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদযাপন উপলক্ষে রাজশাহী মহানগর পূজা উদযাপন কমিটি ও পূজামণ্ডপের সভাপতিদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা এবং সংশ্লিষ্টদের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন।
এছাড়াও উপস্থিত ছিলেন:
জনাব এ্যাড. শফিকুল হক মিলন, সংসদ সদস্য, রাজশাহী-৩ (পবা-মোহনপুর)
জনাব মোঃ ইউসুফ আলী, বিভাগীয় কমিশনার, রাজশাহী
জনাব মোহাম্মদ ফয়েজুল কবির, পুলিশ কমিশনার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)
মো. আশিক সাঈদ, ডিআইজি, বাংলাদেশ পুলিশ (রাজশাহী রেঞ্জ)
বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এরশাদ আলী ঈশা, প্রশাসক, রাজশাহী জেলা পরিষদ
গুরুত্বপূর্ণ এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। রাজশাহী মহানগরে শারদীয় দুর্গাপূজা যাতে সর্বোচ্চ নিরাপত্তা ও নির্বিঘ্ন পরিবেশে অনুষ্ঠিত হতে পারে, সে বিষয়ে সরকার ও স্থানীয় প্রশাসন সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ থাকবে বলে সভায় আশ্বাস দেওয়া হয়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর