# সাগর নোমানী, রাজশাহী..............................................
মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্তবন্ধু ও ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান হেনার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাজশাহী সদর দলিল লেখক সমিতির নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
রাজশাহী বিভাগীয় দলিল লেখক সমিতির আহবায়ক এবং রাজশাহী জেলা ও সদর দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ মহিদুল হকের নেতৃত্বে রাজশাহী সদর দলিল লেখক সমিতির নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।
মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্তবন্ধু ও ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান হেনার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার সময় উপস্থিত ছিলেন, সমিতির নব নির্বাচিত সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ জাকাতুল্লাহ মলার, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন আক্তার মাবুল,সহ- সভাপতি সিরাজ উদ্দিন বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলু,আইন বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক আতিকুল ইসলাম তপন, প্রচার সম্পাদক শামিম হাসান,কার্যনির্বাহী সদস্য বাবুল সরকার,সেলিম উদ্দিন ও দুলাল হোসেন সহ সমিতির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নিমাই কুমার ভকত প্রমূখ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর