1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার

শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে যারা দায়িত্ব পালনে ভয় পাচ্ছেন তাদের দায়িত্ব নেয়া উচিত হয়নি: সারজিস আলম

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নওগাঁ প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন- কিছু উপদেষ্টা দায়সারা ভাবে নিজেদের দায়িত্ব পালন করে নির্বাচন দিয়ে বিদায় নিতে চাইছেন। এরপর তারা দেশ বা দেশের বাইরে যেখানেই থাক না কেন। এই দায়সারা দায়িত্ব নেয়ার জন্য গণঅভ্যুত্থান পরবর্তি একটা সরকার কাজ করতে পারে না। শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে যারা দায়িত্ব পালনে ভয় করছেন তাদের উপদেষ্টার দায়িত্ব নেয়া উচিত ছিলো না। এতো ত্যাগ ভুলে গিয়ে যদি তারা আগামীতে ক্ষমতায় আসার জন্য আতাত ও সমঝোতা করে  তাহলে আগামীতে তারা মুখ দেখাতে পারবে না। তারা কোথায় সেভ এক্সিট নিবে। মৃত্যু ছাড়া কোথাও কোন সেভ এক্সিট নেয়ার জায়গা নেই। উপদেষ্টাদের এতো বড় একটা দায়িত্বকে এড়িয়ে গিয়ে (স্কিপ করে) গিয়ে যদি কেউ সেভ এক্সিটের কথা ভাবে যা সম্ভব না। দেশ থেকে পালায় যাবেন ওখানেও মানুষ আটকাবে।

মঙ্গলবার দুপুর দেড়টায় নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা শাখার আয়োজিত সমন্বয় সভায় সংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের উদ্যেশ্যে সারজিস আলম বলেন- আওয়ামী লীগের যেকোনো ভার্সন বাংলাদেশে তৈরীর অপচেষ্টা মেনে নেওয়া হবে না। আওয়ামী লীগের ওই মন্ত্রী, এমপি, জেলা, উপজেলার যারা সভাপতি-সেক্রেটারি ছিল এরা প্রত্যেকেই ফ্যাসিস্ট কাঠামোর সঙ্গে জড়িত। তারা কি করছে প্রত্যেকেই ভালো করে জানে। আওয়ামী লীগের সুবিধাভোগীরা প্রত্যেকেই ফ্যাসিস্ট কাঠামোর সঙ্গে জড়িত।

এসময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী) ইমরান ইমন, শহীদ ফাহমিনের মা কাজী লুলুন মাখমিম(শিল্পী) সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এর আগে এনসিপির স্থানীয় নেতৃবৃন্দের সাথে বিভিন্ন বিষয়ে অভ্যন্তরীন আলোচনা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট