1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ ১১ জনের বিরুদ্ধে নাটোর আদালতে মামলা - দৈনিক সবুজ নগর
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সর্বশেষ:
প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দী বিএনপি নেতার পরিবারের পাশে দাঁড়ালেন রাসিক প্রশাসক অসুস্থ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে দেখতে রামেক হাসপাতালে রাসিক প্রশাসক বাঘায় বস্ত্র বিতরণ ও বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব, বস্তুনিষ্ঠ সংবাদের আহ্বান এমপির সৌদি থেকে ফেরার এক মাসের মাথায় টাঙ্গাইলে যুবকের রহস্যজনক মৃত্যু দুর্গাপুর্জার উপত্তিস্থল রাজশাহীর তাহেরপুরে সিদুর শুভক্ষণে প্রতিমা বিসর্জন শিবগঞ্জে ভগ্নিপতির বিরুদ্ধে জীবনের নিরাপত্তা চেয়ে দুই সহোদরের জিডি শিবগঞ্জে গরুবোঝাই ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৮ পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ, ১ লাখ টাকা দাবি নওগাঁর আত্রাইয়ে অন্যের ভিটায় জরাজীর্ণ ঘরে দিন কাটছে অসহায় সাদ্দামের দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ ১১ জনের বিরুদ্ধে নাটোর আদালতে মামলা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মেহেরুল ইসলাম, লালপুর প্রতিনিধি..

নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে অবস্থিত শ্রী শ্রী ফকির চাঁদ গোঁসাইজির আশ্রমের গিয়ে জোরপূর্বক জমি দখল সহ পুকুরের মাছ মেরে নেওয়ার চেষ্টার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। এতে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ ১১ জনকে অভিযুক্ত করে নাটোরে সিনিয়র সহকারী জজ আদালতে এই মামলা দায়ের করেন ওই আশ্রমটির সভাপতি সঞ্জয় কুমার কর্মকার। মামলা নং- ১৯/২০২৫।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর ৪৪ নং মৌজায় অবস্থিত শ্রী শ্রী ফকির চাঁদ গোসাই আশ্রমটি ১৩.৪৭ একর জমির উপর অবস্থিত। যেখানে আম ও কাঁঠাল সহ বিভিন্ন প্রজাতির গাছের বাগান,ফসলি জমি ও মাছ সহ পুকুর রয়েছে। প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য গত ৩০/০৫/২০২৩ হইতে ১৩/১২/২০২৮ সাল পর্যন্ত ৫ বছর মেয়াদী ১১ সদস্য বিশিষ্ট কমিটি বর্তমান আছে। মামলার বাদী সঞ্জয় কুমার সরকার উক্ত কমিটির সভাপতি হিসেব দায়িত্বে রয়েছে।

মামলার বিবাদীগণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান এর যোগসাজশে গত ১২/০১/২০২৫ তারিখ সকাল ১১ টার দিকে আশ্রমে গিয়ে মামলার বাদী ও প্রধান সেবাইতকে আশ্রম থেকে বের করে দিয়ে সকল কিছু দখল করার চেষ্টা করে। এঘটনায় লালপুর থানায় মামলা না নেওয়ায় গত ১৯/১/২৫ ইং তারিখে নাটোরের সিনিয়র জজ আদালতে আশ্রমের কমিটির সভাপতি সঞ্জয় কুমার কর্মকার নিষেধাজ্ঞা চেয়ে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

অনান্য অভিযুক্তরা হলেন,যোগেশ চন্দ্র ভৌমিক,নির্মল কুমার মন্ডল,উত্তম কুমার মন্ডল,পরিতোষ কুমার ঘোষ,সুজিত কুমার ঘোষ,সনজীত কুমার ঘোষ,জয় কুমার ঘোষ,হীরেন্দ্রনাথ মন্ডল,স্বপন কুমার মন্ডল,নরেশ চন্দ্র মন্ডল। আশ্রমের সভাপতি মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান সংবাদ কর্মীদের বলেন, আমি এবং লালপুর থানার ওসি আশ্রমের বিষয়টি সমাধানের জন্য গিয়েছিলাম। সেখানে অনেক মানুষ উপস্থিত ছিলেন। ওই এলাকায় যেন কোন প্রকার বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। এছাড়া এলাকার আইন শৃঙ্খলার পরিস্থিতি শান্তি বজায় থাকে এই লক্ষ্যে আশ্রম চত্বরে গিয়েছিলাম।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট