1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
লালপুর উপজেলার বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করলেন লেঃ কর্ণেল রমজান - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখমের মূল পরিকল্পনাকারী স্পিকার মিরাজসহ গ্রেপ্তার ২ টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে শিশু নিখোঁজ: উদ্ধারে ফায়ার সার্ভিস পোরশায় ৬৩ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক সার ডিলার নিয়োগের অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ কৃষকদল নেতার আত্রাইয়ে পুলিশ ও জনতার যৌথ তৎপরতায় চোরাই বাইক উদ্ধার, গ্রেপ্তার ২ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শিবগঞ্জে মাদ্রাসার সুপার ও তাঁর ছেলেকে অবরুদ্ধ করে রাখল এলাকাবাসী, উদ্ধার করল পুলিশ “নজরুলের চেতনা ধারণ করে মানবিক সমাজ গঠন করতে হবে”: আত্রাইয়ে এম‌পি রেজু

লালপুর উপজেলার বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করলেন লেঃ কর্ণেল রমজান

  • প্রকাশের সময় : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ৩১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মেহেরুল ইসলাম মোহন, লালপুর, নাটোর…………………………………………..

নাটোরের লালপুর উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলার খোঁজ খবর নিতে ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করলেন নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী নেতা, নাটোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও কেন্দ্রীয় সৈনিক লীগের সহ-সভাপতি লেঃ কর্ণেল রমজান আলী সরকার(অবঃ)।

সোমবার(২২শে অক্টোবর-২৩)সারাদিন ব্যাপী লালপুর উপজেলার গৌরিপুর ভাটপাড়া,মিশ্রিপাড়া-পালপাড়া শিব মন্দির,পালিদেহার শ্রী শ্রী গোপাল মন্দির,পাটিকা বাড়ী সার্বজনীন দূর্গা মন্দির সহ বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করেন এই নেতা। প্রতিটি পূজা মন্দির পরিদর্শনে পৌছালে মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং মন্দিরের আশেপাশের আম-জনতারা ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় লেঃ কর্ণেল রমজান আলী সরকার(অবঃ),এর সফর সঙ্গী হিসেবে ছিলেন, নাটোর কৃষক লীগের সংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন টিটু, দুয়ারিয়া ইউনিয়ন আওয়ামীলেগর সিনিয়র সহ সভাপতি আনিসুর রহমান, বঙ্গবন্ধু প্রবীণ জোটের কেন্দ্রীয় কমিটির সদস্য লিটন মন্ডল, লালপুর ইউনিয়ন স্বেচ্ছা সেবক লীগের সহ সভাপতি আতিকুর রহমান, লালপুর ইউনিয়ন যুবলীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল কাদের পল্টু,২ নং ঈশ্বরদী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, ‌লালপুর উপজেল ছাত্রলীগের সাবেক সদস্য গোলাম রব্বানী, দুড়দুড়িয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড যুবলীগের সদস্য রনি মন্ডল প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট