# লালপুর-নাটোর প্রতিনিধি: লালপুর থানার পালপাড়া-বাকনাই এলাকায় লালপুর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা কালে জমি হইতে মাটি উত্তোলন করার সময় মাটি পরিবহন কাজে জড়িত থাকার অপরাধে SMK ইটভাটার মালিককে লালপুর থানার অফিসার ফোর্স কর্তৃক ধৃত করিয়া মোবাইল কোর্ট/ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট এর নিকট সোপর্দ করিলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করেন। রবিবার (১০মে-২০২৬ ) দুপুর সাড়ে ১২ টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।

দন্ড প্রাপ্ত SMK ইটভাটার মালিক উজ্জ্বল হোসেন(৩৫)বাকনাই পালপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শফিকুল ইসলাম সংবাদ কর্মীদের জানায়, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইটভাটার মালিক উজ্জ্বলকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন লালপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবীর হোসেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর