1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার

লালপুরে হাতে নাতে ধরে চার্জার ভ্যান চোর চক্রের ২ যুবককে গণধোলাই

  • প্রকাশের সময় : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ১৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মেহেরুল ইসলাম মোহন, লালপুর, নাটোর…………………………………………..

নাটোরের লালপুরে ভ্যান চুরি করে পালানোর সময় ২ যুবককে হাতেনাতে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শনিবার(৪ঠা নভেম্বর-২৩)রাত পৌনে ৮টার দিকে লালপুরের ত্রিমোহনীতে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, রামকৃষ্ণপুর গ্রামের আকরাম মন্ডলের ছেলে সজিব(২৪) ও কৃষ্ণরামপুর গ্রামের জমশেদের ছেলে জাফর(২৬)।

স্থানীয়রা জানান, লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের জিন্নাত আলীর ছেলে মোহাইমিনুল ইসলাম(পাকা)নামের এক ব্যাক্তি তার চার্জার ভ্যানটি(প্রীতি সিনেমা)হল মার্কেট মোড়ে রেখে প্রয়োজনীয় কাজে যায় এবং ফিরে এসে ভ্যানটি না পেলে তৎক্ষনাৎ স্থানীয়রা সহ খোঁজ-খুঁজির এক পর্যায়ে চুরি করে পালানোর সময় ত্রিমোহনীতে হাতে নাতে ধরা পড়েন তারা। এ সময় ৩ জনের মধ্যে একজন পালিয়ে যান। বাকি দুইজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে উপস্থিত জনতা।

এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ ওসি উজ্জ্বল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,তারা বর্তমানে পুলিশ হেফাজতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।চিকিৎসা শেষ তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট