# মেহেরুল ইসলাম মোহন, লালপুর-নাটোর: নাটোরের লালপুর থানাধীন আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের সহায়তায় অর্থঋণ আইনের মামলায় বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালত, নাটোর কর্তৃক প্রদত্ত ০৬(ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ ৭,০০,০০০/-(সাত লক্ষ)টাকা অর্থদণ্ড প্রাপ্ত আসামী এস এম নাদিম মোস্তফা,পিতা- আব্দুল জলিল,সাং-সাইপাড়া, পোঃ- লালপুর,থানা-লালপুর, জেলা-নাটোর কে রবিবার ১২/০৭/২০২৬ইং দিবাগত রাত্রি ০১টা ৪৫ মিনিটের দিকে সাইপাড়া গ্রামস্থ আসামির নিজ বসতবাড়ি হতে গ্রেফতার করা হয়।
নাটোরের লালপুর থানা পুলিশের সহায়তায় মাদক আইনের মামলায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, নাটোর কর্তৃক প্রদত্ত ১(এক) মাসের বিনাশ্রম কারাদন্ডসহ ১,০০০/- (এক হাজার) টাকা অর্থদন্ড প্রাপ্ত আসামী শিশির, পিতা-শামীম আহম্মেদ, সাং-বৈদ্যনাথপুর, থানা-লালপুর, জেলা-নাটোরকে রবিবার ১২/ ০৭/২০২৬ দিবাগত রাত্রি ০১টার সময় বৈদ্যনাথপুর গ্রামস্থ আসামির নিজ বসতবাড়ি হতে গ্রেফতার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার ওসি শফিকুল ইসলাম সংবাদ কর্মীদের জানায়, আসামিদ্বয়কে সোমবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর