# লালপুর-নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুর থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবনরত অবস্থায় শিশির ইসলাম(২৫) নামের এক মাদক সেবীকে হাতেনাতে আটক করে লালপুর থানার পুলিশ।পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১(এক) হাজার টাকা অর্থদণ্ড এবং১(এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। রবিবার(১০ মে-২০২৬) তাকে হাতেনাতে আটক করে মোবাইল কোর্ট/ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এই জেল জরিমানা করা হয়।
আটককৃত মাদক সেবী শিশির ইসলাম (২৫) লালপুর উপজেলার বৈদ্যনাথপুর এলাকার শামীম আহমেদ এর ছেলে বলে জানা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সংবাদ কর্মীদের জানায়, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃত মাদকসেবী শিশির ইসলামের বিরুদ্ধে এই জেল জরিমানার আদেশ দেন লালপুর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবীর হোসেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর